দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ত্রিশালে শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত সোহাগ।
স্বজনদের বরাত দিয়ে ত্রিশাল থানা পুলিশ জানায়, নিহত শিশু লাবিব তার মায়ের সঙ্গে নানার বাড়ি থাকতো। শিশুর বাবা সোহাগ এলাকায় চুরি ছিনতাইসহ মাদকের সঙ্গে জড়িত রয়েছে। এছাড়া সে একাধিক বিয়ে করেছে।
বুধবার বিকেলে সোহাগ শশুর বাড়িতে এসে ছেলেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর রাত ৭টার দিকে নিহত শিশুটির লাশ পার্শবর্তী স্থানে পাওয়া যায়। পরে এলাকাবাসী দেখে পুলিশকে খবর দিলে নিহত লাবিবের (৪) পরিচয় পাওয়া যায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়। শিশুকে তার বাবা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।